কুষ্টিয়ায় আগুনে পুড়ে গেছে ১৫ ঘর
কুষ্টিয়া শহরে একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ১৫টি ঘর।
অগ্নিনির্বাপক কর্মীদের দলনেতা আব্দুল খালেক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, আগুনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে উদ্ধার কাজে এগিয়ে আসা তিনজন আহত হয়েছে।
তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
