২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১৭৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারকালে শার্শা উপজেলা সীমান্ত থেকে এক হাজার ৭৫০ কেজি ইলিশ মাছ ও ২০০ কেজি সীসা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 05:33 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার ভোর রাতে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোরাচালানিরা নৌকায় করে এসব মালামাল নিয়ে ভারতে ঢুকে পড়ার চেষ্টা করছিল।

এ সময় বিজিবি ২২ রাউন্ড গুলি চালিয়ে তাদের প্রতিহত করে।

পরে একটি নৌকা থেকে ১৭৫০ কেজি ইলিশ মাছ ও ২০ কেজি সীসা উদ্ধার করা হয়, বলেন কর্নেল মাযহার।

আটক ইলিশের মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা, সীসা ও নৌকার মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা।

মাছগুলো কাস্টমসের গুদামে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।