২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 04:24 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার দুপুরে উপজেলার হিলালপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কায়স্ত গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর (৪৫), তার মা লালবানু (৭০), স্ত্রী সালমা বেগম (৩০) ও ছেলে রায়হান কবীর (১১)।

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেটগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রায়হান ও হাসপাতালে নেয়ার পর অন্যরা মারা যায়।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি ফজলুল।