২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক-আটোরিকশা সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 02:24 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেটগামী একটি আটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি ফজলুল।