সাভারে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড
সাভারের উলাইল এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, কারখানার নিচতলার একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা তিনতলা ভবনের দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে শ্রমিকরা তার আগেই নিরাপদে বেরিয়ে আসেন।
সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আল-লিমা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) মো. শাহজালাল বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
