২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ৪ দিনের জন্য মুলতবি

স্পিকারের ভারত সফর ও উপজেলা নির্বাচনের জন্য সংসদের চলমান অধিবেশন চার দিনের জন্য মুলতবি হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 11:02 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার রাতে অধিবেশন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।

সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের এলকায় যাওয়ার প্রয়োজন আছে। তাছাড়া স্পিকার মহোদয়ও ভারত সফরে যাচ্ছেন। একারণে অধিবেশন মুলতবি করা হচ্ছে।”

গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম সংসদ। ওইদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

প্রধান হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন। সংসদে এখনো ওই প্রস্তাবের ওপর আলোচনা চলছে।