মাদারীপুরে ১৫টি ঘর ভস্মীভূত
মাদারীপুর সদরের মঙ্গলবার রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে ১৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন জানান, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগার পর বিদ্যুতের তারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ দশ হাজার টাকা সহায়তা দিয়েছেন বলে জানান ওসি।
