২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার  

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে স্থানীয় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 03:08 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

নিহত আব্দুল আজিজ (৪২) ওই এলাকার আলী আকবরের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

স্বজনরা জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে ফোনে একজনের সঙ্গে কথা বলার পর বাড়ি থেকে বের হন আজিজ। এরপর আর ফেরেননি। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।