২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 05:42 PM

বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, সোমবার রাতে উপজেলার আটারদাগ এলাকা থেকে দুলাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

দুলাল উপজেলার রাজাপুর ইউনিয়নের শমেসপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

ওসি আব্দুল হাই সরকার বলেন, আটারদাগ এলাকায় ডাকাতির প্রস্ততি চলছে এমন খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ সেখানে গিয়ে অস্ত্রসহ দুলালকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অন্যরা পালিয়ে যায়।

দুলালের বিরুদ্ধে বেলকুচি থানায় নয়টি এবং অন্যান্য থানায়ও একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও ওসি জানান।