২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবককে পিটিয়ে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 01:17 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সদর উপজেলার সড়াডাঙ্গী গ্রামের ঝনু প্রামানিকের ছেলে সাদ্দাম হোসেন (২৪)|

আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদ্দান শিবপুর বাজারের একটি সেলুনে সেভ করছিল| এ সময় ওই এলাকার কয়েকজন দুর্বৃত্ত লাকড়ি দিয়ে তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে|

এ সময় সাদ্দামের চিৎকারে বাজারের লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়| পরে আহত সাদ্দামকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুস সাত্তার বলেন, চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে সাদ্দাম মারা যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল।