মুখোশ পরে গুলি ছুড়ে ডাকাতির চেষ্টা
রাজধানীর আদাবর রিং রোডে ‘কেয়ারি ফ্যামিলি প্লাজা’ নামের একটি ‘চেইন শপে’ এলোপাতাড়ি গুলি করে ডাকাতির চেষ্টা করেছে কয়েকজন মুখোশধারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনিজানান, “৫/৬ জনের একটি দল ওই দোকানে ঢুকে এলাপাতাড়ি গুলি চালিয়ে ক্যাশ বাক্স থেকেটাকা নেয়ার চেষ্টা করে। এ সময় সেখানে অনেক ক্রেতা থাকলেও কারো গায়ে লাগেনি।”
উপ পরিদর্শক মিজান জানান,মুখোশধারীরা ক্যাশ বাক্স নিয়ে টানা হেঁচড়া করলেও টাকা নিতে পারেনি। ‘পরিস্থিতিঅনুকূলে না থাকায়’ তারা দ্রুত ওই দোকান থেকে বেরিয়ে যায়।
অবশ্য গুলিতে দোকানের বেশ কিছু ক্ষতিহয়েছে বলে জানান তিনি।
দোকানের এক কর্মচারী জানান, চার মাসআগে চাঁদার দাবিতে কয়েকজন সন্ত্রাসী কেয়ারি ফ্যামিলি প্লাজায় হামলা চালায়। তারাইএবার ডাকাতির চেষ্টা করে থাকতে পারে।
ওই দোকানের ক্লোজড সার্কিট ক্যামেরাথেকে মুখোশধারীদের ছবি দেখে পুলিশ তাদের সনাক্ত করার চেষ্টা করবে বলে মিজানুররহমান জানান।
ওই এলাকায় দায়িত্বরত র্যাবকর্মকর্তা মেজর রাকিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারিদেরগ্রেপ্তারে তারাও মাঠে নেমেছেন।
