২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের নামে প্রতারণাকারীকে গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের চাচাত ভাই পরিচয়ে চিকিৎসকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 06:14 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

রোববার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে প্রতারক ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।

গ্রেপ্তার ‍যুবকের নাম মো. ফারুক আজম ওরফে আবদুস সোবহান (৩৫)।

তৌহিদুল বলেন, “পুলিশ সদর হাসপাতালের চিকিৎসক জোবায়ের হোসেন চৌধুরীকে পদোন্নতি দেয়ার কথা বলে ফারুক ১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।”

এ বিষয়ে জোবায়ের হোসেনের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ফারুককে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা তৌহিদুল।