২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ঘণ্টা পর চট্টগ্রামের পথে ট্রেন চালু

মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 09:09 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ও সিলেটের সঙ্গে বন্দরনগরীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নেয় এবং কুমিল্লা থেকে আসা প্রকৌশলীরা লাইন মেরামত করলে ট্রেন চলাচল শুরু হয়।