২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর ইকবালের অবস্থার উন্নতি

তীব্র জ্বর নিয়ে হাসপাতালে যাওয়ার পর অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 06:15 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

জাফর ইকবালকে দেখতে শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করার পরামর্শ দেন এই চিকিৎসক।

জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক জানান, গত দুদিন ধরে জ্বর জ্বর অনুভব করছিলেন তিনি। শনিবার রাতে ১০২ ডিগ্রি জ্বর থাকলেও তা আবার কমে যায়। রোববার ভোররাত থেকে জ্বর আবার বাড়তে থাকে এবং সকালে জ্বর খুব বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের উপ-পরিচালক তন্ময় জানান, প্রথমে জাফর ইকবালকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুর ২টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

অসুস্থ জাফর ইকবাল হাসপাতালে ভর্তি