২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবাগান থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান ছিদ্দিকের নেতৃত্বে এ অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু হাসান ছিদ্দিক জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগানে ঘর তৈরি করে অবৈধভাবে বসবাস করে আসছে কিছু লোক।

জেলা প্রশাসকের নির্দেশে গত বুধবার তাদের সরে যাওয়ার জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তারা তা না মানায় অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ হয়।