২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুকের জন্য গৃহবধূর পায়ে শিকল’

বরগুনা সদরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 04:19 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার রাতে উপজেলার গীলাতলি গ্রাম থেকে হোসেন আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

একইদিন দুপুরে ওই বাড়ি থেকে ফোরকান হাওলাদারের স্ত্রী রেবা আক্তারকে উদ্ধার করে আনেন এলাকার সচেতন লোকজন।

বরগুনা থানার ওসি আযম খান ফারুকী জানান, শনিবার বেলা সাড়ে ৩টায় লোকবেতারে সংবাদ শোনার পর রাতে রেবাকে থানায় এনে নারী নির্যাতনের অভিযোগে মামলা নিয়েছেন। মামলায় স্বামী ফোরকান হাওলাদার, শ্বশুর হোসেন আলী হাওলাদার ও শাশুড়ি পিয়ারা বেগমকে আসামি করা হয়েছে। স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি বলেন, ১১ বছর আগে রেবা-ফোরকানের বিয়ে হয়েছে। তাদের দুটো সন্তানও আছে। ভাইদের কাছ থেকে যৌতুক আনার জন্য বেশ কিছুদিন ধরে ফোরকান তার স্ত্রীকে মারধর করে আসছে।

“শুক্রবার রাতে পুনরায় নির্যাতন শেষে পায়ে শিকল দিয়ে তার স্ত্রীকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখে।

শনিবার কেওড়াবুনিয়া সচেতন নাগরিক পরিষদ (সনাপ) নামের একটি সংগঠনের কর্মীরা। এরপর থেকে রেবার স্বামী পালিয়ে যায়।

উদ্ধারের পরে রেবাকে ভাইয়েরা বাড়ি নিয়ে গেলেও রাতে পুলিশ তাকে বরগুনায় এনে চিকিৎসার ব্যবস্থা করেছে বলেও তিনি জানান।