২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: সিলেট ও দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ২৬ হাজার

সিলেট ও দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী গতবারের তুলনায় ২৬ হাজার বেড়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 10:34 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

এর মধ্যে সিলেট বোর্ডে নয় হাজার পাঁচশ ৭৭ জন এবং দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ১৬ হাজার আটশ দুই জন।

রোববার শুরু হচ্ছে ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।

শনিবার স্ব স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকগণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

সিলেট

এ বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষার্থীয় অংশ নিচ্ছে ৬৮হাজার দুইশ ৪৯জন পরীক্ষার্থী।

সিলেট বিভাগের চার জেলায় মোট একশ ১৫টি কেন্ত্রে এসব পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল মান্নান খান জানান,গত বছরের তুলনায় পরীক্ষার্থী বাড়ায় এবার ১৫টি নতুন কেন্দ্র করা হয়েছে।

এর মধ্যে সিলেট জেলায় চারটি,সুনামগঞ্জে তিনটি,মৌলভীবাজারে পাঁচটি এবং হবিগঞ্জ জেলায় তিনটি কেন্দ্র বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

এ বছর বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয়া মোট পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার দুইশ ১৫জন ছেলে এবং ৩৮হাজার ৩৪জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী সিলেট জেলায় এবং সর্বনিম্ন হবিগঞ্জ জেলায়।

সিলেট জেলার পরীক্ষার্থীর সংখ্যা ২৬হাজার তিনশ ১৫জন,সুনামগঞ্জে ১৩হাজার পাঁচশ ১৫জন,মৌলভীবাজারে ১৫হাজার পাঁচশ ৩৪জন ও হবিগঞ্জ জেলায় ১২হাজার আটশ ৮৫জন।

নকল মুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ হবে বলে আশা প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান।

দিনাজপুর

রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ১৮হাজার পাঁচশ ৫৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, দুইশ ২৪টি কেন্দ্রে এবারের পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার্থী বাড়ার কারনে এবার ১৬টি নতুন কেন্দ্র করা হয়েছে বলে জানান তিনি।

বোর্ডের আওতাভুক্ত রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ২০হাজার তিনশ ৭৬ জন, গাইবান্ধায় ১৫হাজার একশ ৮০জন, নীলফামারীতে ১২হাজার সাতশ ৮০জন,কুড়িগ্রামে ১৪হাজার তিনশ ৮৪জন,লালমনিহাটে ৯হাজার ছয়শ ২৪জন,দিনাজপুরে ২৩হাজার নয়শ ৫৫জন,ঠাকুরগাঁওয়ে ১২হাজার আটশ ৯৭জন এবং পঞ্চগড় জেলায় ৯হাজার তিনশ ৫৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য মোট ২০৭টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।