২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ সদর উপজেলা থেকে বোমা ও দেশি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 10:18 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াহাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার মিঠু একই গ্রামের মৃত শমসের আলির ছেলে।

এ সময় তার কাছ থেকে চারটি বোমা,দুটি রামদা এবং তিনটি হাসুয়া উদ্ধার করা হয়।

র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফয়সাল আহমেদ জানান, বোমা ও অস্ত্রসহ মিঠু বাড়িতে অবস্থান করছে গোপন সূত্রের এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলা আছে বলেও জানান তিনি।