২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 08:28 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

গ্রেপ্তাররা হলেন কসবার শাহপুর এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে কামাল (২৮), কুটির জামাল মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০), ইয়াছিন মিয়ার ছেলে জালাল মিয়া (২৮), আবু ছায়েদ মিয়ার ছেলে রাসেল (২৫) ও বিশাল ফকির (৩২)।

কসবা থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুটি এলাকায় ১০/১২ জন ডাকাতের একটি সংঘবদ্ধ দল রয়েছে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।

“এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে পুলিশের উপর হামলা চালানো হয়। এতে কসবা থানার এসআই মোকাদ্দেস ও এএসআই উত্তম কুমার আহত হন।”

ওসি মিজান জানান, ডাকাতেরা ওই এলাকার একটি বাড়িতে ডাকাতি করে পালাচ্ছিল।

আহত এসআই মোকাদ্দেসকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।