২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি ভুট্টাক্ষেত থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 01:35 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার সকালে উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিমুল (২০) ছয়ঘরিয়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, রাত থেকে শিমুলকে পাওয়া যাচ্ছিল না। সকালে ভুট্টাক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি বলেন, শিমুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।