২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

শেরপুর সদর উপজেলায় মরিচবোঝাই একটি শ্যালোচালিত বাহন পুকুরে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 11:43 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শেরপুর সদর থানার এসআই বন্দে আলী জানান, রাত ৮ টারদিকে শ্রীবরদীর শিমূলচড়া বাজার থেকে শুকনো মরিচ কিনে ভটভটিতে করে শেরপুরে যাচ্ছিলেন বিপুল। পথে চরভাবনা নামাপাড়া গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে

ভটভটি উল্টে একটি পুকুরে পড়ে যায়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ভটিভটির চালক পলাতক বলে এসআই বন্দে আলী জানান।