২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফেরা ৯ যুবককে পুলিশে হস্তান্তর

অবৈধভাবে ভারতে গিয়ে দুই মাস সাজা ভোগ করে বাংলাদেশে ফিরে আসা নয় যুবককে পুলিশে দিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্লোভেনিয়া থেকে

Published : 07 Feb 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এর আগে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এরা হলেন খুলনার খোজা শেখ (৩০), দ্বীন ইসলাম মোল্লা (৪২), মোহাম্মদ নাহিদ (২০), সাদ্দাম মোল্লা (৩০), ফারুক শেখ (২৫), নড়াইলের রমজান মিয়া (২৫), রাজা মোল্লা (২২), মোস্তাকিন মোল্লা (২২) এবং সাতক্ষীরার মোহাম্মদ হাবিবুল্লাহ (২০)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, আটকরা গত বছরের অক্টোবর মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সেখানে চাকরি করা অবস্থায় ভারতীয় পুলিশের হাতে আটক হয় এবং দুই মাস সাজা ভোগ করে।

শুক্রবার ভোররাত ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এ সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আটক ৯ বাংলাদেশেকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।