২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতা চিরতরে বহিষ্কৃত হচ্ছেন

শিক্ষককে পেটানো ছাত্রলীগ নেতাকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 10:37 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ওই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খান। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এই ছাত্র তার বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মঈনুদ্দীনকে।

গত ২৩ জানুয়ারি শিক্ষকের ওপর হামলার পর মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির সভায় তাকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

ন্যূনতম যোগ্যতা না থাকায় পরীক্ষায় অংশগ্রহণে অনুমতি না দেয়ায় বিভাগীয় সভাপতির ওপর চড়াও হন ৩৫তম ব্যাচের শিক্ষার্থী মামুন।

তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষককে পেটানোর পর জাবির ছাত্রলীগ নেতা বহিষ্কৃত