২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্ট মিশনে বাংলাদেশি নতুন সৈন্যরা

আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি মিশনে নিয়োজিত বাংলাদেশি সৈন্য প্রতিস্থাপন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 12:31 AM

Updated : 01 Sep 2026, 12:22 PM

কর্নেল মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বুধবার কন্টিনজেন্টের ১৯২ জনের প্রথম দলটি জাতিসংঘের চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনফ্যান্টি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন বিমানবন্দরে ১৯২ জনের প্রথম দলকে বিদায় জানান। মোট ছয়টি ফ্লাইটে প্রতিস্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

২০০৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী আফ্রিকার দেশ আইভরি কোস্টে শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত আছে।

বর্তমানে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আট জন পর্যবেক্ষক ও বিভিন্ন পর্যায়ের স্টাফসহ ২ হাজার ৭২ জন শান্তিরক্ষী রয়েছে।

আইভরি কোস্টে বাংলাদেশ বিমান বাহিনী ও পুলিশের কন্টিনজেন্টও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।