বরিশালে কাঠগড়া থেকে আসামি পালিয়েছে
বরিশালে আদালতের কাঠগড়া থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছে।
বুধবার নগরীর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
হাসান হাওলাদার নামের এই আসামি বাকেরগঞ্জ উপজেলার চমটা বাজার এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল আজিজ জানান, ২০১১ সালে হাসান হাওলাদারের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি চুরি মামলা হয়।
২০১২ সালে তার বিরুদ্ধে রায় ঘোষণার পর ২০১৩-তে এসে হাসান রাযের বিরুদ্ধে আপিল করেন।
বুধবার আপিলের রায় ঘোষণার দিন জামিনে থাকা হাসান আদালেতে উপস্থিত হওয়ার পর
তাকে কাঠগড়ায় তোলা হয়।
রায় ঘোষণার আগেই কাঠগড়া থেকে সে কৌশলে পালিযে যায় বলে জানিয়েছেন আব্দুল আজিজ।
এরপর বিচারক নাসিম রেজা রায় ঘোষণা স্থগিত রেখে হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
