যশোরে ওয়ার্ড যুবলীগ নেতা খুন
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে গভীর রাতে স্থানীয় এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত জাকির হোসেন (২৮) ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।
সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এসআই শাহীনুর রহমান জানান, মঙ্গলবার রাত ১টার দিকে কুণ্ডুপাড়ার একটি আমবাগান থেকে জাকিরের লাশ উদ্ধার করা হয়।
এসআই শাহীনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক ব্যবসায়ের দ্বন্দ্বের জেরে চুড়ামনকাটি গ্রামের বাসিন্দা জাকিরকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করছেন তারা।
ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
