২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জলসীমায় বাংলাদেশের কার্গোডুবি

বাংলাদেশ-ভারত নৌপথে ভারতীয় সীমানায় প্রায় সাড়ে সাতশ টন ফ্লাই এ্যাশবাহী একটি বাংলাদেশি কার্গো ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 11:12 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

এক সপ্তাহ আগে এ দুর্ঘটনাটি ঘটলেও বিষয়টি এতদিন কাউকে জানায়নি কর্তৃপক্ষের কেউ।

মরিচাঝাঁপি এলাকায় গত ২৮ জানুয়ারি এমভি হাজি কায়েস নামের এই কার্গোটি ডুবে যায়। তবে, এতে নাবিকদের কোনো ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লক্ষণ চন্দ্র ধর মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের বজবজ বন্দর থেকে ফ্লাই এ্যাশ নিয়ে ফেরার পথে ডুবোচরে আটকে পড়ে কার্গোটি তলা ফেটে গিয়ে নিমজ্জিত হয়।

বাংলাদেশের মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কারখানার কাঁচামাল হিসেবে এ ফ্লাই এ্যাশ ভারত থেকে নারায়ণগঞ্জ নৌ বন্দরে আনা হচ্ছিল বলে তিনি জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত নৌ-পথে দুই দেশের সীমান্তে (জিরো পয়েন্ট) ভারতীয় সীমানার প্রায় দুই কিলোমিটার ভেতরে মরিচাঝাঁপি এলাকায় ঘন কুয়াশার কারণে কার্গোটি ডুবোচরে ধাক্কা খায়।

দুর্ঘটনা কবলিত এই কার্গোতে থাকা ১১ নাবিককে স্থানীয়রা উদ্ধার করেছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, গত ৩০ জানুয়ারি তারা দুর্ঘটনার খবর পান। কার্গোটি উদ্ধারের জন্য বিভিন্ন যন্ত্রপাতিসহ একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।