২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে আবার সোনার বার আটক

দশ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বর্ণের বার ও স্বর্ণালংকার আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

মঙ্গলবার রাত আটটার দিকে দুবাই থেকে আসা চার যাত্রীর দেহ তল্লাশি করে চারটি বার ও অলংকারসহ মোট ৮৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এর আগে সকাল ১০টায় আবুধাবি থেকে আসা একটি বিমানের দুই যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে রাশেদ মাহমুদ, কায়সার হাবিব, মো. মহসিন ও জহুরুল আলম নামে চার যাত্রীর শরীর তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়।

ঘোষণা না দিয়ে আনা এসব বার ও স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা বলে জানান তিনি।

সোমবারও বিমানবন্দরে দুবাই থেকে আসা আবুল কালাম নামে এক যাত্রীর মানিব্যাগ ও অন্য একটি ব্যাগ তল্লাশি করে ২৯১ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।