২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের শিশু ধর্ষণে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রথম শ্রেণি পড়ুয়া কন্যাশিশুকে ধর্ষণের দায়ে কুষ্টিয়ায় রোজা ফকির নামের এক ৬০ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 09:12 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এদিকে, অসুস্থ্য অবস্থায় শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মঙ্গলবার বিকেলে ভর্তি করা হয়েছে।

গত সোমবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোজা ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আজিজুন নাহার জানান, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে।

বাহ্যিক আলামতে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে মনে করছেন উল্লেখ করে তিনি বলেন, “তার চিকিৎসার পাশাপাশি শারীরিক পরীক্ষা করা হচ্ছে।”

ধর্ষিতার মা জানান, তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রোজা ফকিরের বাড়িতে পানি পান করতে যায়।

এ সময় রোজা শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।

এরপর মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে পালিয়ে যায় ওই বৃদ্ধ।

শিশুটির চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয়।

এ সময় তারা শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে চাইলে স্থানীয় প্রভাবশালীরা মীমাংসার কথা বলে হাসপাতালে ভর্তি হতে নিষেধ করে।

কন্যার অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার বিকালে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।