২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ শেষ

খুলনার ডুমুরিয়া উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং খুলনা জেলার কয়রা ও দিঘলিয়া উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:40 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার দুপুরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার এ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন- জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল হাদী, উপজেলা পরিষদের সদ্য বিদায় ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, শাহনেওয়াজ জোয়ার্দ্দার, ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর, শিরিনা দৌলত, জাময়াতের সিরাজুল ইসলাম এবং ওয়াকার্স পার্টির সেলিম আকতার স্বপন।

ডুমুরিয়া উপজেলায় ২৭ ফেব্রুয়ারি এবং এরআগে কয়রা ও দিঘলিয়া উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার মো. ইলিয়াস হোসেন খুলনার কয়রা ও দিঘলিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেন।

এরমধ্যে কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে মহসীন রেজা (দোয়াত কলম), আইনজীবী মোমরেজুল ইসলাম (আনারস), আ খ ম তমিজ উদ্দিন (ঘোড়া) ও মতিয়ার রহমান (কাপ-পিরিচ);  ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন (টিউবওয়েল), আব্দুর রশিদ (তালা), বিজন কুমার রায় (টিয়া পাখি) ও মোস্তাফিজুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নীলিমা রানী চক্রবর্তী (কলস) ও খালেদা আক্তার (ফুটবল) প্রতীক পেয়েছেন।

এছাড়া দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী খান নজরুল ইসলাম (দোয়াত কলম), সাইফুর রহমান মিন্টু (আনারস) ও গাজী সেলিম আক্তার (ঘোড়া); ভাইস চেয়ারম্যান পদে গাজী আসগর আলী (টিউবওয়েল), শরীফ মোজাম্মেল হোসেন (তালা), আতিয়ার রহমান (চশমা) ও তৌহিদ মিয়া (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা পারভীন (কলস) ও কোহিনুর বেগম (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।