২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়া সদরে বাসচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 07:47 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

রোববার সকালে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে রাখে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আঁখি খাতুন (৮) কবুরহাট এলাকার আকবর আলীর মেয়ে এবং কবুরহাট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সকাল সাড়ে ১০টায় আঁখি স্কুল শেষে বাড়ি ফিরছিল।

রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি।