২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেটের ছাদে তরুণীর লাশ

গাজীপুরে একটি মার্কেটের ছাদ থেকে মুখ বাঁধা অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 05:37 PM

শুক্রবার যুগিতলা দক্ষিণ পাড়া এলাকায় এ লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একরামুল হক জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বেলা ১২টার দিকে নগরীর যুগিতলা দক্ষিণ পাড়ায় ঢাকা বাইপাস সড়কের পাশে একটি একতলা মার্কেটের ছাদ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

২৬/২৭ বছর বয়সের অজ্ঞাত ওই তরুণীর মুখ কালো ওড়না দিয়ে বাঁধা ছিল। তার পরনে কালো ও ফিরোজা রংয়ের প্রিন্টের কামিজ, টিয়া রংয়ের স্যামিজ ও কালো পায়জামা ছিল।

ধারনা করা হচ্ছে, অন্তত ৩/৪ দিন আগে ধর্ষণের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে যায়।

পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বিকালে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।