আলমডাঙ্গায় ৩ জামায়াত নেতা আটক
গোপন বৈঠকের সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জাঁহাপুর গ্রামে অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, আলমডাঙ্গার নাগদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি চিলাভালকি গ্রামের তোফাজ্জেল আলী জোয়ার্দারের ছেলে জামায়াত নেতা আমজাদ হোসেন জোয়ার্দার (৪৫), জাঁহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম জোড়াগাছা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে জামায়াত নেতা আব্দুল কাদের (৫০) ও জাঁহাপুর গ্রামের ওয়ার্ড জামায়াতের সভাপতি ভাগ্যিবান মন্ডলের ছেলে দুধ মল্লিক (৫৫)।
আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে আলমডাঙ্গার জাঁহাপুর গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। ওখানে তিনজন জামায়াত নেতা গোপন বৈঠক করছিল।
পুলিশের ধারণা তারা কোনো নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিল।
স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ জামায়াতের ওই তিন নেতাকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল।
