২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

রয়টার্স

Published : 28 Jan 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

দক্ষিণ সুনামগঞ্জ থানার  ওসি মুকিত চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জামলাবাজ গ্রামের মনোয়ার হোসেনের ছেলে বেনজির আলম (১৮) ও বোগলার খাড়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে শাহ্ আলম (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী বেনজির ও শাহ্ আলম জামালবাজ থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ গ্রামে যাচ্ছিল। রাস্তায় উজানীগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

ওসি মুকিত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।