২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগমন্ত্রী জন্ডিসে আক্রান্ত

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জন্ডিসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 03:09 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকের পরামর্শে মন্ত্রী নিজের বাসায় বিশ্রামে রয়েছেন।

“তিনি জন্ডিসে আক্রান্ত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর অধীনে তার চিকিৎসা চলছে।”

সুস্থ হওয়ার পর মন্ত্রী আবার কাজে যোগ দেবেন বলে জনসংযোগ কর্মকর্তা জানান।

মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে টেলিযোগাযোগমন্ত্রী ‘হেপাটাইটিস বি’ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানো হলেও অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তথ্যটি সঠিক নয়।

“তিনি মাইল্ড জন্ডিসে আক্রান্ত। তাকে বিশ্রামে থাকতে হবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী গত সরকারের পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। টাঙ্গাইল-৪ আসনের এই সাংসদ নতুন সরকারে ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।