২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের গাছ ‘বিক্রি করলেন’ প্রধান শিক্ষক

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ শহরের এস বি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রধান শিক্ষক আশরাফ হোসেন স্কুলের অভ্যন্তরের বিশাল আকৃতির আটটি গাছ কেটে গোপনে বিক্রির করেন বলে অভিযোগ রেল কর্তৃপক্ষের।

রেল বিভাগের ঊর্ধ্বতন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, বিষয়ে রেল বিভাগ থেকে কোন অনুমোদন নেয়া হয়নি। গাছ কাটার সময় রেলের পক্ষ থেকে বাধা দেয়া হয়েছিল। কিন্তু তিনি বাধা শোনেননি।

এদিকে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি. জাহিদ হোসেন গাছ কাটার বিষয়ে কিছু জানেন না এবং এ বিষয়ে কমিটির কোনো সিদ্ধান্ত ছিল না বলে জানান।

প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে তাকে কিছু জানননি বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আশরাফ হোসেন বলেন, একাদশ শ্রেণি খোলার জন্য বিদ্যালয়ের উন্নয়নকল্পে গাছগুলো কাটা হয়েছে। ঝামেলা এড়াতে রেল কর্তৃপক্ষ বা ম্যানিজিং কমিটিতে অনুমোদন নেয়া হয়নি।

গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই গাছের কাঠ দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হচ্ছে।