২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার উদ্ধার, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে হাতবোমা, দেশি অস্ত্র ও গান পাউডারসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 09:45 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত পৌর এলাকার স্বরূপনগরে এ অভিযানে উদ্ধার করা হয় ১৭টি হাতবোমা, ১১টি রামদা এবং চার কেজি ৬৭০ গ্রাম গান পাউডার।

আটকরা হলেন স্বরূপনগর এলাকার প্রয়াত আফসার উজ্জামানের ছেলে মোহাম্মদ আলী(৫৭), আব্দুস সালামের ছেলে রবিউল আলম (৩৩) এবং লাখেরাজপাড়ার আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৩৩)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর সাইফুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে শহরের উপজেলা মার্কেটের দ্বিতীয় তলায় মোহাম্মদ আলীর দোকানে এ অভিযান চালানো হয়।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী, রবিউল ও আজাদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

আটকদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানা যায়নি। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে, বলেন মেজর সাইফুজ্জামান।