চবি শিক্ষকের বাড়িতে চুরি
চট্টগ্রামের মুরাদপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের কোনো সময়ে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের মোহাম্মদপুরে কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক রেজাউল করিমের বাড়িতে এই চুরি হয়।
তার বাসা থেকে চোররা নগদ ১ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে বলে তার দাবি।
মুরাদপুরে পৈত্রিক বাড়ি কুলসুম ভিলার দোতলায় সপরিবারে থাকতেন রেজাউল। চুরির সময় তার ফ্ল্যাটে কেউ ছিল না।
এই শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোররা গ্রিল কেটে ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ টাকা, অলঙ্কার, দুটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।
পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো.ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় শিক্ষক রেজাউল করিম থানায় একটি সাধারণ ডায়রি করবেন বলে জানিয়েছেন।
