২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে রেললাইন থেকে লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেললাইনের ওপর থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারৈয়াঢালা এলাকায় পাওয়া আনুমানিক ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি লুঙ্গি ও শার্ট পরা ছিল, যিনি ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে তাদের ধারণা।

চট্টগ্রাম রেল পুলিশের ওসি ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ড স্টেশনের দুই কিলোমিটার উত্তরে বারৈয়াঢালা এলাকা থেকে লাশটি উদ্ধার করে।