ঝিনাইদহে ভিক্ষুককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তার মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বলিদাপাড়া খুনতলা মাঠ থেকে আব্দুল গণি ওরফে রহিমের (৬৫) লাশ উদ্ধার করা হয়।
আটককৃত ছেলে তাইরুল মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।
ওসি মনিরুদ্দিন মোল্লা বলেন, ভিক্ষুক গণি বলিদাপাড়া গ্রামের খুনতলা মাঠের মধ্যে বটগাছের নিচে একটি টং ঘরে বসবাস করতেন। বুধবার রাতে কে বা কারা তাকে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
সকালে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
