গাজীপুরে ৩০টি ঘর ভস্মীভূত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে একটি কলোনির ৩০টি ঘর পুড়ে গেছে।
বুধবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, প্রায় ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
কলোনির বাড়িগুলোর মালিক ফেদু মাতাব্বরের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।
তিনি জানান, কলোনির একটি ঘর থেকে বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে।
কিচুক্ষণের মধ্যে আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে পায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর সামছুল আলম সরকার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পৌরসভা থেকে ৩০টি কম্বল ও ৩০ হাজার টাকা অনুদান হিসাবে দেয়া হয়েছে।
