২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তারও করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 10:46 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার দুপুরে সদরদী গ্রামে আজাদ সিকদারের (৪০) বাড়িতে অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তিন হাজার ৬৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাকিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াবা উদ্ধারের পর আজাদকে গ্রেপ্তার করে অধিদপ্তরের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, আজাদের বসত ঘরের আলমারি থেকে পলিথিনের ২৭টি প্যাকেটে রাখা এসব ট্যাবলেটের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

অধিদপ্তরের ফরিদপুরের তত্ত্বাবধায়ক নকুল চন্দ্র নন্দী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় উপ-পরিদর্শক জাকিরুজ্জামান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।