২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেললাইনে নবজাতকের লাশ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 09:12 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলশীর পলিটেকনিক এলাকার রেললাইন থেকে ওই লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় রেললাইনের পাশ থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।