২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের কম্বল ছিনতাই করল দুর্বৃত্তরা

নড়াইলে অসহায় ও দুঃস্থ্ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করার সময় ৪৪টি কম্বল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 08:13 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার বেলা ১২ টায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শহরের চৌরাস্তায় কম্বল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

নড়াইলের পুলিশ সুপার মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ঘটনায় জড়িত সন্দেহে মো. সন্টু (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নড়াইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন জানান,বেলা ১২টায় সোসাইটির অফিসের সামনে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছিল।

এ সময় একদল সন্ত্রাসী সোসাইটি কর্মকর্তা কাজী আছাদুজ্জামানকে মারপিট করে ৪৪টি কম্বল ছিনতাই করে নিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।