২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় পিঠার উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার শুরু হচ্ছে পিঠা উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 05:53 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

ওই দিন বিকালে আট দিনের এই উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম হামিদ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিভ্ন্নি বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, “দেশের ঐতিহ্যকে সমসাময়িক প্রেক্ষাপটে এগিয়ে নিতে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের প্রচেষ্টার অংশ হিসেবে এ পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।

উৎসবে ৪০টি স্টল থাকবে, যেখানে প্রায় ১৫৫ ধরনের পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রি হবে।

উৎসব ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।