পদ্মায় যুবকের ভাসমান লাশ
রাজশাহীতে পদ্মা নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) বিবস্ত্র ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মতিহার থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে নগরীর জাহাজ ঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত ব্যক্তির মুখে দাড়ি রয়েছে। তার গলার নিচে ও বুকের বাম পাশে তিনটি ক্ষতচিহ্ন আছে। সেগুলো গুলির আঘাতের চিহ্ন হতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশটি উজান থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।
