চট্টগ্রামে একজনকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকবর শাহ থানাধীন গোলপাহাড় কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নয়ন (৩০)নগরীর বরিশাল কলোনির বাসিন্দা। তিনি মাদক বিক্রেতা বলে দাবি করেছে পুলিশ।
নয়নের পকেট থেকে ৪০টি ইয়াবা বড়ি এবং ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয় বলেও জানানো হয়েছে।
“কবরস্থান এলাকায় নয়নকে বহনকারী মোটরসাইকেলটি পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”
নয়ন মাটিতে পড়ে গেলে মোটর সাইকেল চালক তার ভাগ্নে ঘটনাস্থল থেকে চলে যায়।
এসময় মাটিতে পড়ে থাকা নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা, বলেন ওসি মজিদ।
