ট্রেনের কাটা পড়ল রেলের গেট-কিপার
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে রেলের এক গেইট কিপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনায় অস্থায়ী গেইট কিপার উজ্জ্বল গাজীর (২২) মৃত্যু হয়।
নিহত উজ্জ্বল মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকার আব্দুল মালেকের ছেলে বলে জানিয়েছেন রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লাইনের চাষাঢ়া স্টেশনের গেইট কিপারের দায়িত্বে ছিলেন উজ্জ্বল।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন আসলে লেবেল ক্রসিং ফেলার সময় মাথায় চক্কর দিয়ে লাইনের উপর পড়ে যান তিনি।
এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।
গত কয়েক মাস আগে তিনি এ পদে যোগ দেন।
