কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবককে সাজা
কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নাটোরের বড়াইগ্রামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার আগ্রাণ গ্রামের এম এ করিমের ছেলে সাদ্দাম হোসেনকে (২০) এ দণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুপুরে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।
পথে আগ্রাণ এলাকায় সাদ্দাম হোসেন তার পথরোধ করে এবং অশ্লীল কথাবার্তা বলে । এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী সাদ্দামকে আটক করে।
পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।
সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেয়া হয়েছে।
