২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ আহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 01:54 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

আহত যুবক একজন পেশাদার ছিনাতাইকারী বলে পুলিশ জানায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে কয়েকজন ছিনতাইকারী পথচারীদের পথরোধ করে ছিনতাই করছিল।

এ সময় পুলিশের একটি টহলদল উপস্থিত হলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে।

পুলিশ পাল্টা গুলি ছুড়লে রাজ্জাক নামে এক ছিনতাইকারীর পায়ে গুলি লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে

আহত রাজ্জাক পেশাদার ছিনতাইকারী আসলাম বাহিনীর সদস্য ।